...
Saturday, May 9, 2026,

Political Adda: মিল – অমিলে মুখ্যমন্ত্রী মমতা – শুভেন্দু !

Total Views: 16

কংগ্রেস দিয়ে শুরু। ৩৬-৪১ বছর কাটিয়ে মুখ্যমন্ত্রী হওয়া। কারোর সিঙ্গুর, তো কারোর নন্দীগ্রাম। মিল – অমিলের মমতা – শুভেন্দু। বাংলার সেদিনের আর এদিনের মুখ্যমন্ত্রী।

পলিটিক্যাল ডেস্ক ( pinnaclenews.in) :

🔥 নন্দীগ্রামের আন্দোলনের মুখ থেকে বাংলার “পরবর্তী মুখ্যমন্ত্রী” ! শুভেন্দু অধিকারীর উত্থানে বদলাচ্ছে বাংলার রাজনীতির সমীকরণ!

🇮🇳⚡একসময় তৃণমূল কংগ্রেসের অন্যতম শক্তিশালী সংগঠক…কদিন আগেও ছিলেন তিনি বাংলার বিরোধী রাজনীতির সবচেয়ে বড় মুখ।

👀 এখন রাজ্য চালানোর আসনে বসে তিনিই। নন্দীগ্রাম আন্দোলন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী। তারপর নাটকীয়ভাবে BJP-তে যোগদান ঘটে ।কাঁথির যুবরাজের রাজনৈতিক যাত্রা যেন বাংলার রাজনৈতিক পালাবদলেরই গল্প।

🔥এখন রাজনৈতিক মহলের সবচেয়ে বড় প্রশ্ন 👇👉 বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কি তিনিই?👉 ২০২৬-এর পর কি নতুন রাজনৈতিক অধ্যায় শুরু হতে চলেছে?

প্রথম প্রশ্নের উত্তর: হ্যাঁ – তিনিই মুখ্যমন্ত্রী। আর দ্বিতীয়টির উত্তর: সেটাই চ্যালেঞ্জ। বাংলার জনমত তাই বিজেপির হাতে দিয়েছে – ডবল ইঞ্জিন সরকার হবে বলে।

📌 নন্দীগ্রাম আন্দোলন থেকে রাজ্যের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে উঠে আসা। 📌 তৃণমূলের শক্তিশালী নেতা থেকে BJP-র প্রধান মুখ হয়ে ওঠা এম 📌 তাই এখন বাংলার রাজনীতিতে সবচেয়ে বেশি আলোচনায় শন্তিকুঞ্জের সন্তানটি।

এরপর? বাংলার রাজনীতির ভবিষ্যৎ নিয়ে জল্পনা তাই এখন তুঙ্গে। 🇮🇳🔥কিন্তু এই রাস্তা কেমন ছিল প্রাক্তনী মুখ্যমন্ত্রী মমতা আর নুতন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জন্য?

🔴 মমতা বন্দ্যোপাধ্যায় চার দশক সময় নিয়েছিলেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হতে। কিন্তু নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু? তিনিও প্রায় চারদশক সময় নিলেন! দুইজন অবিবাহিত মানুষের নেশা আর পেশায় দারুন মিল – রাজনীতি।

🤔মমতা ১৯৭০-এর দশকে কংগ্রেস ছাত্র রাজনীতি দিয়ে শুরু। ৪১ বছর পর রাজ্যের মুখ্যমন্ত্রী হন। ২০১১ সালে বাংলার মুখ্যমন্ত্রী। প্রায় ৪ দশকের রাজনৈতিক লড়াইয়ের পর ক্ষমতার শীর্ষে পৌঁছেছিলেন মমতা। তার আগে লোকসভা নির্বাচনে জিতে কেন্দ্রে ক্রীড়া আর রেল মন্ত্রী হন।

🔥অন্যদিকে মেদিনীপুরে বর্ষীয়ান নেতা শিশির অধিকারীর ছেলে শুভেন্দু — নন্দীগ্রাম আন্দোলন থেকে রাজ্যের তখনকার বিরোধী রাজনীতির কেন্দ্রে চলে আসেন ।

⏳ বাংলার ক্ষমতার চূড়ায় পৌঁছতে তাঁর কত বছর লাগলো ? ১৯৯০ তে শুরু। ২০২৬ সালে রাজ্যের মুখ্যমন্ত্রী। ৩৬ বছর। মমতার কাছাকাছি। রাজনীতিতে সময়, সংগঠন, জনভিত্তি আর পরিস্থিতি — সবটাই বড় ফ্যাক্টর।জনতা নজর রাখবে। ২০২৬-এর পর বাংলার রাজনীতি কি নতুন মোড় নেবে? 🇮🇳 শিল্প বান্ধব হবে বাংলা?

🔴 🇮🇳🔥শুভেন্দু কিন্তু জেলার রাজনীতির ফসল। রাজনৈতিক যাত্রা শুরু পূর্ব মেদিনীপুরের সংগঠনভিত্তিক রাজনীতি থেকে। তাঁর পরিবার বহুদিন ধরেই বাংলার রাজনীতিতে প্রভাবশালী — বাবা শিশির অধিকারী ছিলেন দীর্ঘদিনের সাংসদ ও সংগঠক।

📌 শুভেন্দু অধিকারীর রাজনৈতিক টাইমলাইনে চোখ বুলিয়ে নেওয়া যাক।

➡️ ১৯৯০-এর দশকছাত্র ও যুব রাজনীতির মাধ্যমে সংগঠন তৈরি শুরু। কাঁথি-তমলুক অঞ্চলে ধীরে ধীরে শক্ত ঘাঁটি তৈরি করেন।

➡️ ২০০৪তমলুক লোকসভা কেন্দ্রে নির্বাচনী রাজনীতিতে গুরুত্বপূর্ণ মুখ হিসেবে উঠে আসেন।

➡️ ২০০৬প্রথমবার বিধায়ক নির্বাচিত হন। এরপর থেকেই রাজ্য রাজনীতিতে তাঁর প্রভাব দ্রুত বাড়তে থাকে।

➡️ ২০০৭–০৮ : নজরে নন্দীগ্রাম 🔥নন্দীগ্রাম আন্দোলনের অন্যতম প্রধান মুখ হিসেবে পরিচিতি পান।এই আন্দোলনই বাংলার রাজনৈতিক ইতিহাস বদলে দেয় । এবং ৩৪ বছর টানা শাসন করতে থাকা বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে জনমত গঠনে বড় ভূমিকা নেয়।

➡️ ২০১১তৃণমূল ক্ষমতায় আসার পর গুরুত্বপূর্ণ মন্ত্রী হন। পরিবহণ, সেচসহ একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব সামলান।➡️ ২০১৪–২০১৯জঙ্গলমহল, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণবঙ্গে সংগঠন বিস্তারে বড় ভূমিকা নেন।তৃণমূলের অন্যতম শক্তিশালী জনতার নেতা হিসেবে উঠে আসেন।এরপর সেই সন্ধিক্ষণ….

➡️ ২০২০ : রাজনীতির দলবদল ⚡তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান।বাংলার রাজনীতিতে এটি ছিল অন্যতম বড় রাজনৈতিক মোড়।

➡️ ২০২১ : বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম লড়াই — নন্দীগ্রামে সরাসরি মুখোমুখি হন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। ছিনিয়ে নেন জয়। এই নির্বাচন জাতীয় স্তরেও ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দু ছিল।

➡️ এরপরবিরোধী দলনেতা হিসেবে বিজেপির প্রধান মুখ হয়ে ওঠেন।রাজ্যের বিভিন্ন ইস্যুতে ধারাবাহিকভাবে সরকারের বিরুদ্ধে আক্রমণাত্মক অবস্থান নেন।📢 এখন রাজনৈতিক মহলে বড় আলোচনা —“বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে কি পূর্ববর্তীদের ছাপিয়ে যাবেন?”বাংলার রাজনীতির পরবর্তী অধ্যায় এখন নজরে সবার। 👀🔥

#শুভেন্দু_অধিকারী #বাংলার_রাজনীতি #পশ্চিমবঙ্গ #বিজেপি #তৃণমূল #নন্দীগ্রাম #মমতা_বন্দ্যোপাধ্যায় #বাংলার_মুখ্যমন্ত্রী #রাজনীতি #ব্রেকিং_নিউজ #পিনাকল_নিউজ #ভারতের_রাজনীতি

#SuvenduAdhikari #WestBengalPolitics#BengalPolitics #BengalCM #NextChiefMinister #BJPBengal#MamataBanerjee #Nandigram#WestBengal #PoliticalNews#BreakingNews #IndiaPolitics#BengalElection #TMCvsBJP#BengalNews #TrendingNow#ViralPost #PoliticalUpdate#IndianPolitics #KolkataNews#NewsUpdate #PinnacleNews#Bengal2026 #OppositionLeader#PoliticalDebate #Election2026#BJPIndia #TrendingPolitics#DailyNews #ViralNews

Suvendu Adhikari next CM, Bengal next chief minister, West Bengal political news, Suvendu Adhikari latest news, Bengal BJP leader, Mamata Banerjee vs Suvendu, Nandigram movement, West Bengal election 2026, BJP Bengal strategy, Bengal political change, trending Bengal politics, Kolkata political news

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *