শুরু হচ্ছে মেয়েদের প্রিমিয়ার ক্রিকেট লিগ। সেশন ফোর। পাঁচ দলের লড়াই। বেড়েছে স্পনসরদের ভিড়। শুক্রবার প্রথম ম্যাচের টিকিট শেষ আগেই। বিশ্বসেরা ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে বিশ্বের বাকিরা।
পিন্নাকেল নিউজ ডেস্ক: উওমেন্স প্রিমিয়ার লিগ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানের জন্য উম্মাদনা চড়ছে। নভি মুম্বইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে হচ্ছে শুরু হচ্ছে। শুক্রবার ম্যাচ শুরুর আগে সেখানে য়ো য়ো হানি সিংহের পার্টি সং থাকছে। এবং সঙ্গে বলিউড নায়িকা শ্রীলঙ্কা সুন্দরী জ্যাকলিন ফার্নান্ডেজের নাচের পারফরম্যান্স রাখা হয়েছে। শুরু সন্ধ্যা ৬:৪৫ থেকে।
উদ্বোধনী অনুষ্ঠানও মহিলা ক্রিকেটের শুরু বিনোদনের প্যাকেজ দিয়ে উদযাপন করা হচ্ছে। লিগের চতুর্থ সিজনের উদ্বোধনী ম্যাচের আগে – (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম মুম্বই ইন্ডিয়ান্স) এই অনুষ্ঠানের হাজির থাকছেন হরনাজ সান্ধু (২০২১-এর মিস ইউনিভার্স)। এবং তিনিই অনুষ্ঠান পরিচালিকা হয়ে উপস্থিত থাকছেন। তাতে অনুষ্ঠানের গ্ল্যামার বাড়বেই । এবং আরও বেশি দর্শকদের টেনে আনতে চলেছে ।
এবার কি নতুন চ্যাম্পিয়ন দলের দেখা মিলবে?

অনেক নতুন প্রতিভা চাক্ষুষ করার সুযোগ থাকছে (যেমন তরুণ ভারতীয় ব্যাটার এন. তৃষা)। এবং সঙ্গে থাকছে অভিজ্ঞ ক্রিকেটাররা । আত্মবিশ্বাস তাঁদের আরও বাড়বে। এই লিগটি এখন ২০২৩ থেকে দ্রুত জনপ্রিয়তা লাভ করেছে।
টুর্নামেন্টের শেষে ‘২৬ সালের স্কোয়াড’ সাজানো হবে সফলদের নিয়ে। এই তালিকায় থাকতে পারেন এমন ছয়জন ক্রিকেটার হতে পারেন —ভারতীয় দলের অলরাউন্ডার এস. সাজানা, ব্যাটার এন. তৃষা, এবং বিশ্ব ক্রিকেটের তারকারা – মেগ ল্যানিং (দিল্লি ক্যাপিটালস – অধিনায়িকা), গ্রেস হ্যারিস (আরসিবি), অ্যামেলিয়া কের (ডাকনাম মেলি, এমআই), এবং অ্যালানা কিং (গুজরাট জায়ান্টস)। এই সিজনে এঁরাই আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকবে। একের পর এক #WPL অধিনায়করা দলের জার্সি পরে ট্রফি নিয়ে চনমনে মেজাজে ব্যাকড্রপের সামনে পোজ দিয়েছেন । ফটো সেশন। যা মহিলা ক্রিকেটের জনপ্রিয়তার কোলাজ। বিসিসিআই-এর তথ্য অনুসারে আগের সিজনগুলোতে ২০ কোটির বেশি দর্শক টুর্নামেন্টের ম্যাচগুলো দেখেছে।
WPL ২০২৬ সিজনের উদ্বোধনী ম্যাচের লড়াই – ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স (অধিনায়ক হরমনপ্রীত কৌর) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (অধিনায়ক স্মৃতি মন্ধানা) মুখোমুখি হবে নবী মুম্বইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে। পাঁচ দলের পাঁচ নেত্রী – অ্যালিসা হিলি (UPW), জেমিমা রড্রিগেস (DC), হরমনপ্রীত কৌর (MI), স্মৃতি মন্ধানা (RCB)। নিজেকে শেষ মুহুর্তে সরিয়ে নিয়েছেন তিন কোটির ক্রিকেটার এলিস পেরি ( RCB)।
সন্ধ্যায় (৯ জানুয়ারি) ম্যাচ শুরু হবে। ম্যাচ ফ্রি টু এয়ার দূরদর্শন চ্যানেল এবং স্ট্রিমিং প্ল্যাটফর্মে দেখা যাবে।সন্ধ্যা ৭:৩০ তে ম্যাচ শুরু। এবার কোন টিমকে সাপোর্ট করছেন আপনি ?