প্রাক্তন সেনাপ্রধান জেনারেল (অব.) মনোজ মুকুন্দ নারাবণের অপ্রকাশিত স্মৃতিকথা “Four Stars of Destiny” নিয়ে রাজনৈতিক ঝড় ওঠার পর নড়ে বসেছে সরকার? সেনাদের নিয়ে তাই নয়া ভাবনা!
পলিটিক্যাল ডেস্ক ( Pinnaclenews.in) : সরকার অবসরপ্রাপ্ত উচ্চপদস্থ কর্মকর্তাদের (যার মধ্যে সামরিক কর্মকর্তারাও অন্তর্ভুক্ত) অবসরের পর ২০ বছরের কুলিং-অফ পিরিয়ড চালু করার বিবেচনা করতে পারে, যাতে তারা তাঁদের অভিজ্ঞতা নিয়ে বই প্রকাশ করতে পারেন। এমন কিছু নিয়ে আলোচনা শুরু হয়েছে বলে জানা গেছে সংশ্লিষ্ট দফতরের সূত্রে। অর্থাৎ বই লেখায় আইনি বাধা হয়তো থাকবে না, কিন্তু একটা নিয়মে লেখককে আটকে দেওয়ার ব্যবস্থা আনা হচ্ছে কি ?
২০ বছর পর মানে – অবসর নেওয়ার সময় যে সরকার দেশ/ রাজ্য চালাচ্ছে, তাদের কার্যকাল আরও তিনটি/ চারটি টার্মে ( ৫ বছর করে একটি করে টার্ম) কিছু লিখে প্রকাশ করা যাবে না। এই নিয়ম মানেই তো মনে ইচ্ছে, তখন আর কারও মনেও থাকবে না ? এই নিয়মের ভাবনা শুরু হয়েছে প্রাক্তন সেনাপ্রধান জেনারেল (অব.) মনোজ মুকুন্দ নারাবণের অপ্রকাশিত স্মৃতিকথা “Four Stars of Destiny” নিয়ে রাজনৈতিক ঝড় ওঠার পর। ২০২০ সালের আগস্টে পূর্ব লাদাখে ভারত-চীন সামরিক সংঘাতের একটি স্পর্শকাতর মুহূর্ত নিয়ে তাঁর দাবিতে গত দুই সপ্তাহ ধরে সংসদে হইচই চলছে।
বইটির বিষয়বস্তুতে গালওয়ান সংঘর্ষ এবং চীনা সৈন্যের গতিবিধি নিয়ে বর্ণনা রয়েছে, যা প্রকাশ না হওয়া সত্ত্বেও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এ নিয়ে বিরোধী দলনেতা রাহুল গান্ধী লোকসভায় উল্লেখ করায় বিতর্ক তীব্র হয়। এবং দিল্লি পুলিশ তদন্ত শুরু করেছে। যদিও প্রকাশক পেঙ্গুইন ভারত জানিয়েছে, বইটি এখনও প্রকাশিত হয়নি এবং কোনো অনুমোদিত কপি নেই।
১৪ ফেব্রুয়ারি ঘটেছিল সেই পুলওয়ামা বিস্ফোরণ। তাতে প্রাণ হারিয়েছিলেন দেশের জওয়ানরা। আর অনেক নাটকের পর ১৫ ফেব্রুয়ারি – শ্রীলঙ্কার মাটিতে ( নিরপেক্ষ ভেন্যু) ভারত আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপের হাই ভোল্টেজ ম্যাচ খেলতে নামছে পাকিস্তানের বিপক্ষে। অপারেশন সিঁদুর এর সময় এই সরকার পাকিস্তানের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার হাই ডোজের কথা বলেছিল! আর এখন! এই প্রশ্নের মাঝে এক আত্মজীবনী প্রকাশ নিয়ে নাটক শুরু হয়েছে! এক অভিজ্ঞ সেনানীর লেখা বই প্রকাশে আপত্তি কাদের? – প্রশ্ন তুলেছেন রাহুল গান্ধী এবং বিরোধী পক্ষ।
এইসব অস্বস্তিকর পরিস্থিতি থেকে বাঁচতে কি সরকার এখন প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে নতুন নিয়ম প্রণয়নের প্রস্তুতি নিচ্ছে? আমরা অবশ্য এই বইয়ের কপি হাতে পাইনি। ফলে সত্যতা যাচাই করার সরাসরি সুযোগ পাইনি। কিন্তু দেশে জুড়ে বিতর্ক আর বিভিন্ন প্রতিবেদন পরখ করে বোঝা যাচ্ছে – ইস্যুতে এমন কিছু আছে যা এখনকার সরকারের কাছে স্বস্তির নয় মোটেই। তাহলে কি লোকসভায় বিরোধী দলনেতা #RahulGandhi সঠিক প্রশ্ন তুলে দিয়েছেন? তাই কি এই নয়া নিয়মের ভাবনা?
#লোকসভা #LokSabha #ModiGovernment #NarendraModi #AmitShah #BJPGovernment #IndianNationalCongress #TMC #TMCWestBengal #TDP #samajwadipartyofficial #AkhileshYadav #militarylife #indianarmy #newbookrelease #penguinbooks #FourStarsOfDestiny #ManojMukundNaravane #biography