...
Sunday, March 22, 2026,

Digital Blast: ড্রোন দিয়ে শুরু, মিসাইল দিয়ে শেষ—ইরান বদলে দিচ্ছে যুদ্ধের নিয়ম !

Total Views: 14

ইরানকে অনেকেই এখনও পুরনো দিনের আতস কাঁচের তলায় ফেলে বিচার করেন। কিন্তু চলতি যুদ্ধ একেবারে অন্য গল্প বলছে। ইরান এখন শুধু প্রতিরোধ করছে না, বরং কৌশলগতভাবে আঘাত হানছে। ইসরায়েল – মার্কিন মুলুকের মতো শক্তিকেও নতুন করে ভাবতে হচ্ছে। ড্রোন, মিসাইল, এবং টার্গেটেড স্ট্রাইক—সব মিলিয়ে এটা এখন পূর্ণমাত্রার পাল্টা জবাব যেন ।

ডিজিটাল ডেস্ক ( pinnaclenews.in):

👉 এই যুদ্ধ এখন আর “proxy conflict” নয়।

👉 এটা “direct state vs state high-intensity war”।

👉 এবং ইরান স্পষ্ট করে দিয়েছে—“বাঁচার আপ্রাণ চেষ্টা করব, কিন্তু চুপ করে থাকব না”।

এই যুদ্ধ চতুর্থ সপ্তাহে পড়ল। Iran বনাম Israel + United States লড়াই অন্য চেহারা নিচ্ছে।

ইরান কোনও মিলিট্যান্ট গ্রুপ নয়। এটি একটি সার্বভৌম রাষ্ট্র। নিজস্ব আর্মি, নেভি এবং বিভিন্ন কারনে সীমাবদ্ধতায় আটকে থাকলেও কার্যকর এয়ার ফোর্স রয়েছে (দীর্ঘদিনের নিষেধাজ্ঞায় যা ক্ষতিগ্রস্ত)। কিন্তু ইরানের আসল শক্তি শুধু সেনা নয়—তেল + কৌশল + ধৈর্য।

🔹 তেল বিক্রি করছে China-কে। 🔹 বদলে পাচ্ছে অস্ত্র ও সামরিক সহায়তা। 🔹 হাজার বছরের ইতিহাস, উচ্চশিক্ষিত সমাজ, এবং শক্তিশালী জাতীয় চেতনা।

ইরান কোনও দুর্বল GCC দেশ নয়, যে বাইরে থেকে নিরাপত্তা চাইবে।এখন সেই বাস্তবতা—মার্কিন মাথা ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েল — এই সমীকরণটা কঠিনভাবে বুঝছে।

ইরানের গেমপ্ল্যান কী ?

✔️ সস্তা ড্রোন দিয়ে প্রথমে এয়ার ডিফেন্স দুর্বল করা।

✔️ রাডার সিস্টেম টার্গেট করে “চোখ-কান” অন্ধ করা।

✔️ তারপর হাই-স্পিড/হাই-ইমপ্যাক্ট মিসাইল দিয়ে আঘাত।

👉 সম্পূর্ণ asymmetric warfare + decentralized command বজায় রাখা।

এই যুদ্ধ কি ভারতের জন্য শিক্ষার ?

“Operation Sindoor” (যেমন বিভিন্ন রিপোর্টে উঠে এসেছে)—🔸 নির্দিষ্ট টার্গেটে সীমাবদ্ধ নির্দেশ🔸 শত্রুর সক্রিয় এয়ার ডিফেন্স অক্ষত রাখা🔸 ফল: সম্ভাব্য অ্যামবুশ, জেট ক্ষতি (সংখ্যা নিয়ে নানান বিতর্ক )

⚠️ যুদ্ধক্ষেত্রে “half-measures” বিপজ্জনক।

মোদ্দা কথা, ইরান সামরিকভাবে সুপারপাওয়ার না হলেও—স্ট্র্যাটেজি, টাইমিং আর ইন্টেলিজেন্স দিয়ে বড় শক্তিকেও চ্যালেঞ্জ করে চলেছে।👉 যুদ্ধ শুধু শক্তির নয়, মগজেরও।

Ground Reality কী দেখা যাচ্ছে —-

▪️ প্রতিদিন মিসাইল ও ড্রোন হামলা▪️ দক্ষিণ ইসরায়েলে সরাসরি ব্যালিস্টিক মিসাইল হিট। এয়ার ডিফেন্স ব্যর্থতার প্রশ্ন উঠছে▪️ ইরানের “Arash-2” কামিকাজে ড্রোন—২০০০ কিমি রেঞ্জ, স্ট্র্যাটেজিক টার্গেটে আঘাত হানছে।

🎯 Strategic Escalation :

▪️ ইরান এখন সরাসরি energy infrastructure টার্গেট করছে (গালফ দেশগুলিতেও প্রভাব) ▪️ Strait of Hormuz আংশিকভাবে বন্ধ তাতেই —global oil crisis শুরু হয়ে গেছে ▪️ আমেরিকার আলটিমেটাম : এই জলপথ খুলে না দিলে power plants ধ্বংসের হুমকি দিচ্ছে।

💥 Big Turning Points —-

▪️ ২৮ ফেব্রুয়ারি : US–Israel একযোগে আক্রমণ → যুদ্ধের বিস্ফোরণ প্রত্যক্ষ করা গেছে ▪️ ইরানের শীর্ষ নেতা নিহত → গোটা দেশকে প্রবল ঝাঁকুনি দিয়েছে ▪️ তারপর থেকে পাল্টা আঘাতে নেমে পড়েছে ইরান।

📊 হতাহত আর তার প্রভাব…..

▪️ ২৫০০ ছাড়িয়ে গেছে মৃত্যু (multiple countries)! ▪️ লক্ষাধিক মানুষ মাথার উপর ছাদ খুইয়েছে ▪️ বিশ্বজুড়ে তেলের দাম হঠাৎ বৃদ্ধি পেতে শুরু করেছে।

ইরানের ভাবগতি বলে দিচ্ছে — শেষ দেখে ছাড়তে চায়।

#Iran #Israel #USA #WarUpdate #Geopolitics #DefenseAnalysis #MiddleEast #OilCrisis #MilitaryStrategy #IndiaSecurity #war #oilcrisis

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *