...
Saturday, March 28, 2026,

Sports Funda: lPL – লোলিত কেন জোকার বললেন সঞ্জীবকে!

Total Views: 13

আইপিএলের ফ্র্যাঞ্চাইজির বিলিয়ন ডলার বাজার পেয়েছে এই নিয়ে সঞ্জীব গোয়েঙ্কার মন্তব্যে ক্ষুব্ধ ললিত মোদি। কে IPL-এর আসল নির্মাতা—তা নিয়ে শুরু তীব্র বিতর্ক।

স্পোর্টস ডেস্ক ( pinnaclenews.in)

আইপিএল শুরুই হয়নি, কিন্তু তাল ঠোকা ঠুকি শুরু। #LalitModi, যিনি #IndianPremierLeague-এর স্রষ্টা ও প্রথম চেয়ারম্যান, এবার সরাসরি আক্রমণ করলেন #SanjivGoenka-কে। ঘটনার সূত্রপাত একটি সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে। #LucknowSuperGiants-এর মালিক সঞ্জীব গোয়েঙ্কা X-এ লিখেছিলেন, #IPL ফ্র্যাঞ্চাইজিগুলোর অবিশ্বাস্য মূল্যবৃদ্ধি নিয়ে।

সম্প্রতি #RajasthanRoyals প্রায় ১.৬৩ বিলিয়ন ডলারে (₹১৫,০০০ কোটির বেশি) বিক্রি হয়েছে। এবং #RoyalChallengersBengaluru ( RCB) -এর মূল্য দাঁড়িয়েছে ১.৭৮ বিলিয়ন ডলার (₹১৬,৬০০ কোটি+)। একই সপ্তাহে দুটি দলই ছুঁয়েছে বিলিয়ন ডলারের মাইলস্টোন।

গোয়েঙ্কা তাঁর পোস্টে লিখেছিলেন : “এই মূল্য তৈরি হয়েছে IPL-এর স্ট্রাকচার, ব্রডকাস্ট ও ডিজিটাল রাইটসের সঠিক পরিকল্পনা এবং গভার্ন্যান্সের কারণে। যার বড় অংশের কৃতিত্ব Jay Shah-এর ভিশন।” কিন্তু এই বক্তব্যে বেজায় আপত্তি ললিত মোদির। তিনি তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন, IPL-এর আসল মডেলকে তৈরি করেছিলেন, তা গোয়েঙ্কা “ভুলে গেছেন”। এমনকি সোশ্যাল মিডিয়ায় সরাসরি ব্যক্তিগত আক্রমণ করতেও পিছপা হননি মোদি।

মোদির কড়া মন্তব্য- “এই লোকটার মনে নেই কে IPL-এর মডেল তৈরি করেছিল… উনি নিজের জগতে থাকেন… সবাই জানে উনি ক্রিকেট সম্পর্কে কিছুই জানেন না…।” পোস্টে ” ক্লাউন” শব্দটি আছে। বাংলা অর্থ জোকার। এমনকি তিনি বলেন, গোয়েঙ্কার পরিবর্তে তাঁর ভাই #HarshGoenka এই আইপিএল টিমের মালিক হলে ভালো হত। কারণ তিনি “আসল ক্রিকেটপ্রেমী”। এখনও পর্যন্ত সঞ্জীব গোয়েঙ্কা এই মন্তব্যের কোনও প্রকাশ্য জবাব দেননি।

গোটা ভারত জানে, পশ্চিমবঙ্গের এই বিদ্যুৎ সরবরাহকারী (CESC) গুজরাটেও জমিয়ে ব্যবসা করেছেন অনেক বছর ধরেই। তিনি গুজরাটের ভূমিপুত্র প্রাক্তন বোর্ড সচিব জয় শাহ থাকতে আইপিএলে দল কেনেন। আর সেই জয় এখন ICC চেয়ারম্যান। জয় আবার দেশের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের ছেলে। স্বাভাবিকভাবেই এসব বলার ক্ষেত্রে আসল ভাবনার হদিশ মেলে।

লন্ডনে বসে কয়েকদিন আগেই লোলিত মোদি ভুয়সী প্রশংসা করেছিলেন আইসিসি চেয়ারম্যান জয় শাহের। শোনা যাচ্ছে, রাজস্থানের যেসব বিদেশি সংস্থা মালিকানার শেয়ার কিনেছে, তাদের পিছনে মোদির ভূমিকা আছে। কিন্তু গোটা বিশ্ব জানে, লোলিত মোদি এই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আসল কারিগর ছিলেন। মোদির এখানেই আপত্তি গোয়েঙ্কার মন্তব্যে।

এটা মানতেই হবে 👉 IPL আজ শুধুই ক্রিকেট নয়, এটি একটি বিলিয়ন-ডলার স্পোর্টস ইকোনমি। এবং সেটা ভারতের নিজস্ব প্রোডাক্ট। 👉 কিন্তু প্রশ্ন উঠছে—👉 “কৃতিত্ব কার বেশি? ললিত মোদির নাকি এখনকার প্রশাসকদের?

📢 আপনার মতামত কী? কমেন্টে জানান!

-#IPL #LalitModi #SanjivGoenka #RCB #RajasthanRoyals #CricketBusiness #IPL2026 #indiancricket #pinnaclenews

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *