...
Friday, January 30, 2026,

Football Ronaldo Son

Total Views: 8

Ronaldo : জাতীয় যুব দলে অভিষেক জুনিয়র রোনাল্ডোর

পিন্নাকল নিউজ ডেস্ক: ছেলে বলে কথা! ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বড় ছেলে ইতিমধ্যেই জাতীয় দলের হয়ে মাঠে নেমে পড়লেন। পাঁচ মাস আগে পর্তুগাল জাতীয় দলের অনূর্ধ্ব ১৫ বিভাগে এই খুদে ওস্তাদ নাম লিখে ফেলেছিল। এবার অনূর্ধ্ব ১৬ পর্তুগাল দলের হয়ে মাঠে নেমে পড়লেন জুনিয়র রোনাল্ডো। তুর্কিতে ছিল যুবদের ফেডারেশন কাপের খেলা। প্রতিপক্ষ ছিল তুর্কি। পর্তুগাল ২-০ গোলে ম্যাচটি যেতে। ম্যাচের ইনজুরি টাইমে মাঠে মাঠে নামানো হয় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বড় ছেলেকে। আম ক্রিস্টিয়ানো ডোজ সান্তোসকে।

মাথা ভর্তি ঝাঁকড়া চুলের এই সান্তোসের আরেক জনপ্রিয় নাম ক্রিশ্চিয়ানিনহো। এই ম্যাচটি খেলার সময় আগে এবং পরে এমনকি মাঠেও হাজির ছিলেন বড় রোনাল্ডোর মা। মানে ছোট রোনাল্ডোর ঠাকুমা। রোনাল্ডোর বড় ছেলে ফুটবলটা খেলে এখন সৌদি আরবের আল নাসের ক্লাবের যুব অ্যাকাডেমিতে। বাবার জগৎজোড়া নাম, স্বাভাবিক কারণে তারই বড় ছেলের প্রতি বাড়তি নজর তো সকলেরই থাকবে। এই টুর্নামেন্টে আরো দুটি ম্যাচ বাকি। একটি ওয়েলসের বিরুদ্ধে। অন্যটি ইংল্যান্ডের বিরুদ্ধে। দেশের ৭ নম্বর জার্সি পড়ে তুর্কির বিরুদ্ধে প্রথমবার মাঠে পা রাখলেন সান্তোস। সকলে আগ্রহ পরের দুটির ম্যাচের দিকে। আরো বেশি সময় যদি তিনি মাঠে থাকেন! একই আগ্রহ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মধ্যেও। কেমন ফুটবলার তৈরি হচ্ছে তাঁর বড় ছেলে? তিনিও তো দেখতে চান। বুঝতেও চান।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *