গতবারের চেয়ে আরও ৪০ টি বেশি ম্যাচ এবার
পিনাকেল নিউজ ডেস্ক: শুক্রবার সেইদিন ⚽। আগের FIFAWorldCup থেকে এবার আরও ৪০ টি বেশি ম্যাচ! তিনটি দেশ এবারের আয়োজক! ৪৮ টি দেশ – ১২ টি গ্রুপ! আগের সাত চ্যাম্পিয়ন নামছে এবারের খেতাব দখলে। তিনটি দেশের মোট ১৬ টি শহরে ম্যাচ।

মোট ১০৪ টি ম্যাচের লড়াই। জাগবে গোটা বিশ্ব। এই প্রথমবার বিশ্বের ৪ টি দেশ প্রথমবার খেলতে নামছে। মোট নকআউট ম্যাচ ৩২ টি। টুর্নামেন্ট শুরু ১১ জুন । ফাইনাল ১৯ জুলাই।
আর্জেন্টিনার লিওনেল মেসি কিংবা পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদোর এটাই শেষ বিশ্বকাপ। মেসি জানেন, এতো ম্যাচ খেলে চ্যাম্পিয়ন হওয়া কী কঠিন। তাই বলেছেনঃ ” যে কোনও দল – যে কোনও দিন পথের কাঁটা হয়ে উঠতে পারে। তাই কাপ জেতা সহজ নয়।”