পরপর ছয় বার ফাইনাল খেলে পাঁচবার বিশ্বকাপ ট্রফি জয় যুব ভারতীয় দলের। ডিজিট্যাল মিডিয়ার মঞ্চে অভিনন্দনের বন্যা। দলকে ৭.৫ কোটি টাকার পুরস্কার দিচ্ছে বিসিসিআই।
পিনাকেলনিউজ ডেস্ক : ৮০ বলে ১৭৫ রানের ইনিংস! চার – ছক্কার বন্যা। #ICCU19Worldcup ফাইনালে ভারতের যুব দল শ’ খানেক রানে হেলায় হারালো #England কে। প্রতিপক্ষ দলের হয়ে এক যুব ক্রিকেটার সেঞ্চুরি করে। ২৪ ঘণ্টায় সোশ্যাল মিডিয়ায় অভিনন্দনের বন্যা বয়ে চলেছে। কে কী লিখছেন, পোস্ট করেছেন এবার পরপর এখানে মিলবে। দেশের প্রধানমন্ত্রী #NarendraModi দিয়ে শুরু।
বার্তা দেশের বিরোধী দলীয় নেতা #RahulGandhi পোস্টে লেখেন নিজের মনের কথা।
দেশের মাস্টার ব্লাস্টার #sachintendulkar বোর্ডের ব্যবস্থাপনায় অনলাইন আড্ডায় দলকে নানান টিপস দিয়েছিলেন। সেই দল বিশ্বসেরা! এরপর পড়ুন সচিনের পোস্ট।
এই যুব বিশ্বকাপে সকলের নজর কেড়ে নিয়েছিলেন #viratkohli , সেই কোহলি কী লিখলেন ?
এখন এই দলের পুরো দেখভাল করেন #bccicricketacademy এর ডিরেক্টর #vvslaxman। তিনি কী লিখলেন?
খেলা ছিল ফাইনাল #england এর বিপক্ষে। সেই দলের সিনিয়র দলের #benstokes পোস্টে লিখলেন #suryabanshi র কথা। পরের ২০ বছর নাকি বিশ্ব ক্রিকেট দাপাবে #vaibhab..
দেশের ক্রিকেট কর্তা জয় শাহ এখন আইসিসির চেয়ারম্যান। তাঁর সময়ই রোহিত শর্মা ( টি টোয়েন্টি বিশ্বকাপ) , হারমনপ্রীত কাউর ( মেয়েদের বিশ্বকাপ) জেতার পর আবার যুব ভারতীয় ক্রিকেট দলের বিশ্বকাপ জয়। জয়ের জয়জয়কার।
ভারতীয় দলের অধিনায়ক আয়ুষ মাত্রে সেই কথাই মনে করিয়েছে, পুরস্কার মঞ্চে।
রবিচন্দ্রন আশ্বিন পোস্টে নায়ক বৈভবের প্রশংসা করেছেন অন্য ভাবনায়।
দেশের মাটিতে সূর্য – গৌতমরা বিশ্বসেরার খেতাব ধরে রাখার লড়াই শুরু করছে। আরও একটি বিশ্বকাপ। সিনিয়র দলের হেড কোচ #gautamgambhir এর তাই গুরুত্ব আলাদা।
টিভির দৌলতে দেখা গিয়েছিল, মাঠ থেকেই ট্রফি হাতে ভিডিও কলে বাবার সঙ্গে কথা বলছে বৈভব। বাবা কী বললেন?
📸: X / BCCI