জয় দিয়ে দৌড় শুরু হবে, এটা নিয়ে সংশয় ছিল না। কিন্তু বিশ্বের ১৮ নম্বর দল পয়লা নম্বর দলের ৫ উইকেট নিয়ে নিল ৬৯ রানে! ভারতের বোলাররা অল আউট করতে পারেনি মার্কিন যুক্তরাষ্ট্রকে।
পিনাকেলনিউজ ডেস্ক :
ভারত #T20WorldCup-এর প্রথম ম্যাচে #USA-কে ২৯ রানে হারিয়েছে! ম্যাচটা ছিল ওয়াংখেড়ে স্টেডিয়ামে (মুম্বই)। এবারের টুর্নামেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর রোহিত শর্মা দেখলেন তাঁর ছেড়ে যাওয়া জায়গা কীভাবে নয়া নেতা সূর্যকুমার যাদব (SKY) সামলালেন।
ভারতের ইনিংস: ভারত ১৬১/৯ (২০ ওভার) শুরুতে ব্যাটিং বিপর্যয়: ৬৯/৫ সূর্যকুমার যাদব অপরাজিত ৮৪ রান (৪৯ বল) — দুর্দান্ত ইনিংস! তিনিই ম্যাচের সেরা খেলোয়াড় (Player of the Match)।রান তাড়া করে মার্কিন দল বোঝাতে পেরেছে, খুব এলেবেলে তারা নয়। USA : ১৩২/৮ (২০ ওভার) হঠাৎ পাওয়া সুযোগ কাজে লাগালেন মহম্মদ সিরাজ ( ৪ ওভারে ২৯ রান দিয়ে ৩ উইকেট )। আরশদীপ সিং ২/১৮, অক্ষর প্যাটেল ২/২৪ — বলা ভালো শেষ দফায় বোলাররা দলকে জয় এনে দিয়েছে ।
এই জয় দিয়ে ভারত তাদের হিস্ট্রি রিপিট মিশন শুরু করল। USA ভালো লড়াই করলেও শেষ পর্যন্ত হার মানতে হয়েছে। সকলের মনে একটু কি শঙ্কা? পরের ম্যাচগুলোতে ভারত আরও ভালো করবে?
ভারতের পরবর্তী ম্যাচ নামিবিয়ার (Namibia) বিরুদ্ধে। ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার। খেলা – অরুণ জেটলি স্টেডিয়াম, দিল্লিতে। এটা গ্রুপ: এ । ভারতের এই গ্রুপে আছে : India, Pakistan, Namibia, Netherlands, USA

সম্ভাবনা ও প্রস্তুতি:
USA-র বিরুদ্ধে জয়ের পর টিমের মনোবল অটুট থাকবে। সূর্যকুমার যাদবের ফর্ম (অপরাজিত ৮৪) এবং সিরাজ-অর্শদীপের বোলিং আত্মবিশ্বাস বাড়িয়েছে।নামিবিয়া একটা অ্যাসোসিয়েট দেশের দল। তাদের বিরুদ্ধে ভারতের রেকর্ড খুব ভালো। সেটাই স্বাভাবিক। এমন ম্যাচে ভারত সহজেই জিতে যাওয়া উচিৎ। বিশেষ করে হোম কন্ডিশনে।
জয়ের সম্ভাবনা:
৮০-৯০% এর উপরে। এই ম্যাচে মূল চ্যালেঞ্জ হবে টপ অর্ডারের ব্যাটিং আরও মজবুত করা। যাতে আবার ৬৯/৫-এর মতো বিপর্যয় না হয়। মনে রাখা দরকার রান রেট বাড়িয়ে রাখা জরুরি। হয়তো জসপ্রীত বুমরাহ ফিরে এলে দল আরও শক্তিশালী হবে।
পরের পরের ম্যাচ (গ্রুপ স্টেজ):
১৫ ফেব্রুয়ারি: India vs Pakistan (কলম্বো, R. Premadasa Stadium) গোটা টুর্নামেন্টের এটা সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ! ( যদিও বলা হয়েছে পাকিস্তান এই ম্যাচ বয়কট করেছে) কিন্তু এখনও নিশ্চিতভাবে এই ম্যাচ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কী, তা আইসিসি জানায় নি।
গ্রুপের শেষ ম্যাচ : India vs Netherlands (আহমেদাবাদ, Narendra Modi Stadium)ভারত যদি গ্রুপে শীর্ষে থেকে খেলা শেষ করে, সুপার ৮-এ সহজ রাস্তা পাবে ফাইনাল মিশন পূরণ করতে । পরের ম্যাচটা ভালো করে জিতলে টিম ইন্ডিয়ার সেই ছন্দ মিলবে।
#TeamIndia #T20WorldCup2026