নাগপুরে ভারত বনাম নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টি ম্যাচে দুর্দান্ত জয়। ম্যাচের নায়ক গুরু যুবরাজের শিষ্য অভিষেক শর্মা।
পিনাকেলনিউজ ডেস্ক:
পাঁচটি ম্যাচের সিরিজ। টি টোয়েন্টি বিশ্বকাপের আগে ড্রেস রিহার্সাল সারতে নেমে পড়েছে টিম ইন্ডিয়া। নাগপুরে সিরিজের প্রথম ম্যাচে ভারত ২৩৮/৭ রান তোলে । এবং নিউজিল্যান্ডকে ১৯০/৭-এ আটকে দিয়ে ৪৮ রানে জয়লাভ করে। সিরিজের প্রথম ম্যাচ, এবং ভারত ১-০ ব্যবধানে এগিয়ে গেল।
ম্যাচের আকর্ষণ :অভিষেক শর্মা। তিনি ওপেন করতে নেমে অসাধারণ দাপটে ৩৫ বলে ৮৪ রান করেন (৫ চার + ৮ ছক্কা)। তিনি প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন। রিঙ্কু সিংহ ৭ নম্বরে নেমে শেষদিকে ২০ বলে ৪৪* রানের ঝড়ো ইনিংস খেলে দলকে বড় স্কোর এনে দেন। এরপর নিউজিল্যান্ডের পক্ষে গ্লেন ফিলিপস ৭৮ রান করলেও দলকে জেতাতে পারেননি। শিবম দুবে এবং বরুণ চক্রবর্তী ২টি করে উইকেট নেন।
অভিষেক শর্মা আন্তর্জাতিক টি টোয়েন্টি-তে এই নিয়ে ৫ বার জিতলেন। খেলেছেন মাত্র ৩৩ ইনিংস। আর তাতেই বিশ্বের এক নম্বর ব্যাটারের দাপট লক্ষণ।ধারাবাহিকতা, প্রভাব এবং ক্লাস – অভিষেক শর্মা যেভাবে দেখিয়ে চলেছেন, তাতে তিনি প্রবল সম্ভাবনাময় । তিনি ৩৫ বলে ৮৪ রান করেন। এক বিস্ফোরক ইনিংস খেলেছেন । তিনি বর্তমানে বিশ্ব টি টোয়েন্টিতে বিশ্বের নম্বর ১ ব্যাটার। খুব দ্রুত রেকর্ড গড়ে চল একের পর এক (যে দ্রুততম ১০০০ রান, উচ্চ স্ট্রাইক রেট ১৮৮+ ইত্যাদি) ।
রিঙ্কু সিং-এর ২০ বলে করা ৪৪ রান ছিল একদম নিখুঁত ফিনিশিং টাচ। নির্ভীক হিটিং, বুদ্ধিদীপ্ত শট সিলেকশন আর ম্যাচের মোমেন্টাম পুরোপুরি বদলে দেওয়ার মানসিকতা। এই ইনিংস শুধু একটা ক্যামিও ছিল না, এটা ছিল একটা সমালোচকদের জন্য বিবৃতি দেওয়া ইনিংস।
প্রাক্তন জাতীয় ক্রিকেটার পাঞ্জাবের হরভজন সিং কি বলেছেন তাঁরই রাজ্যের ক্রিকেটার অভিষেক সর্ম্পকে? দেখে নিন। জেনে নিন।
সূর্যকুমার যাদব ভারতের টি টোয়েন্টি ক্যাপ্টেন সাফল্যের মাত্রা বাড়াচ্ছেন। পরিসংখ্যান দেখুন: ম্যাচ – ৩৯, জয় – ৩১, হার – ৬, জয়ের হার – ৭৯.৪৮% !! এগিয়ে আসছে বিশ্বকাপ।