বাংলার কিংবদন্তি সঙ্গীতশিল্পী সুধীন দাশগুপ্ত এইদিনে চলে গিয়েছিলেন । চলে যান ১৯৮২ সালে। উনি নেই ৪৩ বছর হয়ে গেল। বাংলা আধুনিক গান এবং চলচ্চিত্রের সঙ্গীতে তাঁর অবদান অবিস্মরণীয়।
পিন্নাকলনিউজ ডেস্ক :
আজ ১০ জানুয়ারি, কিংবদন্তি সঙ্গীতশিল্পী সুধীন দাশগুপ্ত এইদিনে চলে গিয়েছিলেন । চলে যান ১৯৮২ সালে। উনি নেই ৪৩ বছর হয়ে গেল। বাংলা আধুনিক গান এবং চলচ্চিত্রের সঙ্গীতে তাঁর অবদান অবিস্মরণীয়।
সুধীন দাশগুপ্ত এক ” বহুমুখী প্রতিভা” :
তিনি একাধারে সঙ্গীত পরিচালক, গীতিকার এবং গায়ক ছিলেন। পিয়ানো, গিটার থেকে শুরু করে সেতার—বহু যন্ত্রসঙ্গীতে তাঁর পারদর্শিতা ছিল অসাধারণ।
তাঁর অমর সৃষ্টি:
তাঁর সুর করা কিছু কালজয়ী গান হলো: ‘নাম রেখেছি বনলতা’ (শ্যামল মিত্র); ‘”আয় রে ছুটে আয় পুজোর গন্ধ এসেছে’‘( মান্না দে) ; “ওগো বৃষ্টি আমার চোখের জল কোরো না’‘ (হৈমন্তী শুক্লা); “একটাই গান লিখো আমার জন্য’ ( প্রতিমা ব্যানার্জি) ; “আরো দূরে চলো যাই’ (আশা ভোঁসলে) ❣️📢
চলচ্চিত্রে অবদান: 🎞️
‘ডাকহরকরা’, ‘ছদ্মবেশী’, ‘হারায়ে খুঁজি’, ‘বসন্ত বিলাপ’, ‘ তিন ভুবনের পাড়ে’ -এর মতো অসংখ্য সিনেমায় তাঁর দেওয়া সুর আজও মানুষের মুখে মুখে ফেরে।
নিজস্ব ঘরানা :
তিনি ড্রামস, পিয়ানো, গিটার, এসরাজ এবং সেতার সহ প্রায় সব ধরনের বাদ্যযন্ত্রে পারদর্শী ছিলেন।
তিনি পাশ্চাত্য এবং ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের এক অপূর্ব মেলবন্ধন ঘটিয়েছিলেন তাঁর কাজে।বাংলা গানের স্বর্ণযুগের এই মহান শিল্পী তাঁর সৃষ্টির মাধ্যমেই আমাদের মধ্যে বেঁচে আছেন।