...
Sunday, February 15, 2026,

KKR: সুনীল ৬০০ নারিন

Total Views: 2

টি টোয়েন্টি ক্রিকেটে তিন নম্বর শিকারী মিস্ট্রি বোলার

পিনাকেল নিউজ ডেস্ক :

তিনি যে দেশের ক্রিকেটার, সেই দেশ ত্রাস সৃষ্টি করা ফাস্ট বোলার দিয়েছে বিশ্ব ক্রিকেটে। দিয়েছে এমনসব ব্যাটার, তাঁরা অন্যদেশের বোলারদের রাতের ঘুম কেড়ে নিয়েছে বারবার। সেই দেশের তিনি এক স্পিন বোলার! কিন্তু তিনি দেশের হয়ে খেলার সুযোগ পেতেন না। #t20cricket আসতেই তিনি #MatchWinner ! ২০ ওভারের টুর্নামেন্টে ২৪ টি বল করার সুযোগ জোটে তাঁর। সেই দুই ডজন বলেই ভেল্কি! সেই তিনি এমন ক্রিকেট খেলেই ৬০০ উইকেট পেয়ে গেলেন!

তিনি #SunilNarine । #dubai তে খেলছেন #KKR এর হয়ে #ILTT20 তে খেলছেন আবু ধাবি নাইট রাইডার্স এর হয়ে। #কেকেআর এর হয়ে ক্রিকেট দুনিয়ায় চারটি টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলছেন ৩৭ বছর বয়সী নারিন। কলকাতা নাইট রাইডার্স এর হয়ে #IPL খেলেন। #AbuDhabiKnightRiders এর খেলছেন দুবাইয়ে। #TrinbagoKnightRiders হয়ে খেলেন। মার্কিন মুলুকে শুরু হয়েছে টি টোয়েন্টি টুর্নামেন্ট। সেখানে কিং খানের টিম #LosAngelesKnightRiders হয়ে খেলেন মিষ্ট্রি বোলার নারিন।

এমন ক্রিকেটারকে তো #KnightRiders ফ্যামিলিতে আলাদা সন্মান পাবেই। তাই ৬০০ লেখা কেকেআর টি শার্ট পেয়ে গেলেন সুনীল। তিনি #2020cricket এর তিন নম্বর বোলার যিনি ৬০০ উইকেটের গন্ডি টপকে গেলেন। ওঁর সামনে নিজের দেশেরই পেসার #DwayneBravo এখন ৬৩১ উইকেট নিয়ে দুই নম্বরে। আর সেরার সেরাতে বসে #afganistan এর #RashidKhan । তাঁর এখন উইকেট শিকার ৬৮১। #আইপিএল খেলেন ব্রাভো আর রশিদও। কিন্তু ওঁরা কেউ দলের থেকে এমন সন্মান পেয়েছে বলে মনে পরে না।
স্যালুট সুনীল 🫡🥰।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *