লজ্জার হাত থেকেও হেডেনকে বাঁচালেন রুট!
দীপঙ্কর গুহ (এডিটর ইন চিফ) :
যাক – ম্যাথিউ হেডেনের মেয়ের আবদারটা রাখলেন জো রুট। হেডেন বলছিলেন, রুট সেঞ্চুরি না করলে তিনি শরীরে একটি সুতো না রেখে গোটা স্টেডিয়াম ঘুরবেন! অজি এক ক্রিকেটার এমন কথা বলছিলেন এক ইংল্যান্ড ক্রিকেটারকে নিয়ে!
আসেজ চলছে। প্রথম টেস্ট মাত্র দুই দিনে শেষ হয়েছিল। অস্ট্রেলিয়া ম্যাচটি জিতে এগিয়ে আছে সিরিজে। দ্বিতীয় টেস্টে গাব্বাতে ,কিন্তু এই রুট বিপক্ষ শিবিরকে বুঝিয়ে দিয়েছেন – তাঁরা টেস্ট খেলতে নেমেছে। রুট নিজের প্রথম টেস্ট সেঞ্চুরিটি করলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে। এটি তাঁর ৪০ তম। সচিন তেন্ডুলকরকে টেস্টের সেঞ্চুরি দৌড়ে ধরে ফেলেছেন। একদিন আগেই ওয়ান ডে ম্যাচে সচিনকে পিছনে ফেলে এগিয়ে চলেছেন বিরাট কোহলি। মানে মাস্টার ব্লাস্টারের দুটো রেকর্ড আর অক্ষত রইলো না। রুটের স্কোরিং চার্ট দেখছিলাম। ডবল টেস্ট সেঞ্চুরি আছে – নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তানের বিপক্ষে। অস্ট্রেলিয়া আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তা করে ফেললে, নয়া নজির হয়ে যাবে।
আন্তর্জাতিক ক্রিকেটে সচিনের মোট সেঞ্চুরি ১০০ টি। বিরাট কোহলির ৮৪ টি। টেস্টে সচিনের সেঞ্চুরি ৫১ টি। বিরাট কোহলি টেস্ট খেলা থেকে অবসর নিয়েছেন। বৃহস্পতিবার ইংল্যান্ডের জো রুট করে ফেললেন ৪০ তম সেঞ্চুরি। সচিনকে টপকাতে আর দরকার এক ডজন।

রুটের ১২ বছর হয়ে গেল অ্যাসেজ সিরিজের। ৩০ টি ইনিংস ধরে এই চেস্টা চলছিল। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি নেই!! সেটাই পূরণ হল।
দ্বিতীয় টেস্টের প্রথম দিনের শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৯ উইকেটে ৩২৫ রান। আর মিচেল স্টার্ক টপকে গেলেন পাক পেসার ওয়াসিম আক্রমকে ( ৪০৪ টেস্টে ৪১৪ উইকেট)। অস্ট্রেলীয় স্টার্ক ( বাঁ হাতের পেসার হয়ে এই ম্যাচে এখনও ৬ উইকেট নিয়েছেন) ১০২ নম্বর ম্যাচে এগিয়ে গেলেন ৪১৫ তম উইকেট নিয়ে। দিনের হাইলাইটস তো এই দুই ক্রিকেটারদের সাফল্য।
ভাবতে অবাক লাগে। অস্ট্রেলিয়া অভিজ্ঞ এক বোলারকে টেস্টে খেলিয়ে যাচ্ছে। আর আমরা! ভারতীয় দল অনভিজ্ঞ – প্রতিভার সন্ধানে “হেরো” তকমা সেঁটে থাকছি!! দেখেও শিখি না!!
📸: X