...
Friday, January 30, 2026,

womens World Cup Final

Total Views: 38

cricket: ভারত – দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিট নিয়ে তীব্র অসন্তোষ

পিন্নাকেল নিউজ ডেস্ক : ভ্যানিশ! এ যেন পি সি সরকারের ম্যাজিক। আইসিসি বিশ্বকাপ ( মেয়েদের) ফাইনাল রবিবার। দুর্দান্ত ক্রিকেট খেলে ফাইনালে পৌঁছে গেছে ভারতের মেয়েরা। খেলা মুম্বইয়ের নভি মুম্বই স্টেডিয়ামে। কিন্তু আম জনতা ম্যাচের টিকিটের নাগালই পেল না।

অনলাইন টিকিট বিক্রি করার দায়িত্ব পেয়েছিল বুক মাই শো। এই অনলাইন বুকিং প্ল্যাটফর্ম লিখেছিল: “কামিং সুন”। নিমেষে সেখানে লেখা ভেসে ওঠে “অল সোল্ড” ! এমন কীর্তিতে বেজায় চটেছে আম জনতা। সোস্যাল মিডিয়া নেটওয়ার্ক সাইটে চলছে এন্তার গাল মন্দ। বিসিসিআই – আইসিসি, কেউ রেহাই পাচ্ছে না – দেদার সমালোচনার হাত থেকে। এই অনলাইন টিকিট বিক্রি করা সংস্থা একটি বার X হ্যান্ডেলে লিখে পোষ্ট করে, অস্বাভাবিক আগ্রহে নিমেষে সব টিকিট বিক্রি হয়ে গেছে।

https://x.com/StarSportsIndia/status/1984635674390380784?t=jYzab8fkETdqzLkYgPtnzw&s=19

সোশ্যাল মিডিয়াতে এখনও কোনও পোষ্ট হয়নি, যা থেকে প্রমাণ মিলবে – কেউ অনলাইনে টিকিট পেয়েছে। তাহলে টিকিট উবে গেল কোন ভোজবাজিতে? তীব্র সমালোচনা ধেয়ে গেছে বিসিসিআই আর আইসিসির দিকে। কেউ কেউ ব্ল্যাকে টিকিট বিক্রি করে মোটা টাকার আমদানির প্রবল সম্ভাবনা দেখছে। ভারত আর দক্ষিণ আফ্রিকা মুখোমুখি। আগের সেমি ফাইনালে ভারত তিনশোর বেশি রান তাড়া করে ম্যাচ যেতে। ম্যাচের মহারানী মুম্বইয়ের ঘরের মেয়ে জেমাইমা রডরিগস। দুই দলই অপরাজিত। এই প্রথম মেয়েদের বিশ্বকাপে ইংল্যান্ড আর অস্ট্রেলিয়াকে পাওয়া গেল না। দুই দলই প্রথমবার বিশ্বকাপ জয়ের দোরগোড়ায়।

এমন ফাইনালের আগে মাঠে দর্শকদের মনোরঞ্জন দিতে গায়িকা সুনিধি চৌহান পারফর্ম করবেন। এরসঙ্গে থাকবেন আরও অনেকে।

Share with

2 Responses

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *