...
Thursday, June 4, 2026,

Sports Funda: FIFA World Cup-এর আগে Zee-এর বড় মাস্টারস্ট্রোক!

Total Views: 23

FIFA World Cup-এর আগে Zee-এর বড় মাস্টারস্ট্রোক! লঞ্চ হল ৪টি Unite8 Sports চ্যানেলভারতের স্পোর্টস ব্রডকাস্টিং বাজারে নতুন অধ্যায়ের সূচনা করল Zee Entertainment Enterprises। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের (MIB) অনুমোদন পাওয়ার পর মঙ্গলবার ( ২ জুন) আনুষ্ঠানিকভাবে চালু হল তাদের নতুন স্পোর্টস নেটওয়ার্ক ‘Unite8 Sports’।

স্পোর্টস ডেস্ক ( pinnaclenews.in ) :

একসঙ্গে চারটি চ্যানেল নিয়ে যাত্রা শুরু করেছে Zee—• Unite8 Sports 1• Unite8 Sports 1 HD• Unite8 Sports 2• Unite8 Sports 2 HD, দেশজুড়ে ৫০০-রও বেশি DTH, Cable এবং Distribution Platform-এ ইতিমধ্যেই সম্প্রচার শুরু হয়েছে।

কোথায় দেখা যাবে ? — Dish TV, Tata Play, Airtel Digital TV, Sun Direct, Siti Networks, Hinduja Global, Fastway, Andhra Pradesh State FiberNet, Kerala Communicators Cable, Thamizhaga Cable TV Communications-সহ বহু বড় প্ল্যাটফর্মে চ্যানেলগুলি থাকছে।

Airtel Digital TV-তে সম্ভাব্য চ্যানেল নম্বর:• Unite8 Sports 1 – LCN 300• Unite8 Sports 1 HD – LCN 301• Unite8 Sports 2 – LCN 302• Unite8 Sports 2 HD – LCN 303

FIFA World Cup 2026 দেখাবে: ZeeUnite8 Sports-এর সবচেয়ে বড় আকর্ষণ হল FIFA World Cup 2026 । Zee ইতিমধ্যেই FIFA World Cup 2026 এবং FIFA World Cup 2030-এর ভারতীয় মিডিয়া সম্প্রচার স্বত্ব কিনেছে । ফলে বিশ্বকাপকে কেন্দ্র করেই নতুন স্পোর্টস ব্র্যান্ডের বাজারে প্রবেশ।২০২৬ সালের ১১ জুন থেকে শুরু হওয়া বিশ্বকাপ ভারতের ফুটবলপ্রেমীদের জন্য এই নতুন নেটওয়ার্ককে সরাসরি আলোচনার কেন্দ্রে নিয়ে আসবে।

শুধু ফুটবল নয়Unite8 Sports-এ দেখা যাবে—

⚽ Football🏏 Cricket🤼 Wrestling🥊 Boxing🏸 Badminton🤾 Kabaddi🥋 Combat Sportsএবং আরও একাধিক জনপ্রিয় খেলা।

Zee-এর Chief Business Officer বাভেশ জানাভলেকার (Bavesh Janavlekar) -এর বক্তব্য, ভারতের দর্শকদের ক্রমবর্ধমান বহু-খেলার চাহিদাকে মাথায় রেখেই এই প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, Zee Café ও &flix-এর মতো ইংরেজি বিনোদন চ্যানেলগুলিকে পুনর্গঠন করে স্পোর্টস নেটওয়ার্কে রূপান্তরের সিদ্ধান্তটি অত্যন্ত কৌশলগত। বর্তমানে Star Sports এবং Sony Sports-এর দাপটে থাকা বাজারে Zee তুলনামূলক কম মূল্যে স্পোর্টস চ্যানেল এনে ‘Mass Reach Strategy’ গ্রহণ করেছে। সামনে বড় পরীক্ষাFIFA World Cup 2026 । এটি অবশ্যই Unite8 Sports-কে প্রথম ধাক্কায় বিপুল দর্শক এনে দিতে পারে। তবে বিশ্বকাপের পরেও দর্শক ধরে রাখা, বিজ্ঞাপনদাতাদের আস্থা অর্জন করা এবং নিয়মিত স্পোর্টস কনটেন্ট সরবরাহ করাই হবে Zee-এর সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে একথা বলাই যায়—ভারতের স্পোর্টস টেলিভিশন বাজারে নতুন প্রতিযোগিতার সূচনা হয়ে গেল।

FIFA World Cup 2026 India BroadcastUnite8 Sports ChannelZee Sports Channel LaunchFIFA World Cup India TV RightsZee Entertainment Sports NetworkFootball Broadcast IndiaSports Channels India 2026FIFA World Cup Live IndiaAirtel Digital TV Sports ChannelsSports Broadcasting India

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *