তিনি নন, অনূর্ধ্ব ১৯ জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন প্রাক্তন জাতীয় ক্রিকেটার রজার বিনির ছেলে। ক্রিকেটের দলে সেই সুযোগ না পাওয়া থেকে বলিউডে উত্থান — Aditya Dhar-এর ‘ধুরন্ধর’ যাত্রা !
দীপঙ্কর গুহ, এডিটর-ইন-চিফ ( pinnaclenews.in)
ভারতীয় ক্রিকেটে সুযোগ পাওয়া মানেই শুধু প্রতিভা নয়—সময়ের সঠিক ব্যবহার, নির্বাচকদের দৃষ্টি, আর কখনও কখনও ভাগ্যও বড় ভূমিকা নেয়। অনেক প্রতিভাবান ক্রিকেটারই সেই সুযোগ পান না। ঠিক তেমনই এক গল্প ঘিরে রয়েছে বলিউডের সফল পরিচালক #AdityaDhar-কে নিয়ে—যিনি একসময় ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখতেন। অলরাউন্ডার। দেশের হয়ে খেলবেন। দেশকে জেতাবেন।
ক্রিকেট থেকে সিনেমা: কোথায় বদলে গেল পথ ?
তথ্য ঘাঁটলে মিলছে অবাক করা কাহিনী ! Aditya Dhar – তরুণ বয়সে একজন অলরাউন্ডার হিসেবে ক্রিকেট খেলতেন। এবং ভারতের হয়ে খেলার স্বপ্ন দেখতেন। ২০০২ সাল। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দল নির্বাচন ছিল তাঁর জীবনের টার্নিং পয়েন্ট। সেই দলে সুযোগ পান Stuart Binny—যিনি Roger Binny-র ছেলে। অলরাউন্ডার আদিত্য পাননি। সেইসময় এই নিয়েই শুরু হয় বিতর্ক। আর আজ নয়া জল্পনা : ‘what could have been’ !
পরিসংখ্যান বনাম বাস্তবতা —
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে #StuartBinny-র পারফরম্যান্স খুব উল্লেখযোগ্য ছিল না। ৬ ম্যাচে মাত্র ৩৪ রান। আর মাত্র ২টি উইকেট। এরপরও পরবর্তীতে তিনি জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটেও খেলার সুযোগ পান। আর এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় চর্চায় উঠে আসতে পারে। তাহলে কি ক্রিকেটের নির্বাচন প্রক্রিয়া সবসময় শুধুমাত্র একটি টুর্নামেন্টের পারফরম্যান্স দিয়ে বিচার করা হয় না ? নাহ্। সম্ভাবনা, ঘরোয়া ক্রিকেটে খেলা পারফরম্যান্স, টিম কম্বিনেশন—সব কিছুই বিবেচনায় থাকে।
বিতর্ক, না কি কাকতালীয়?
এই ঘটনাকে অনেকেই ‘নেপোটিজম’ বা ‘সিস্টেমিক বায়াস’-এর উদাহরণ হিসেবে দেখেন। কিন্তু বাস্তবতা আরও যে জটিল। Stuart Binny পরে ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্স করেন। ভারতের হয়ে খেলেন । একটি ঐতিহাসিক বোলিং ফিগার (6/4 vs Bangladesh) গড়েন। অন্যদিকে, Aditya Dhar ক্রিকেট ছেড়ে নতুন পথে হাঁটার সিদ্ধান্ত নেন।
নতুন ইনিংস: বলিউড
ক্রিকেট মাঠ থেকে বিদায় নেওয়ার পর Aditya Dhar বেছে নেন সিনেমা। তারপর—“Uri: The Surgical Strike” দিয়ে জাতীয় পুরস্কার পাওয়া। দেশপ্রেমের নতুন ন্যারেটিভ তৈরি করে বলিউডে নিজের জায়গা পোক্ত করা শুরু। কয়েকশো কোটি টাকার ব্যবসা নিয়ে নাড়াচাড়া ! আর URI শো সফল হওয়ার পর আবার এক রাজনৈতিক দলের প্রকট প্রচার এই dhurandhar পার্ট টু তো ! এই নিয়ে বিতর্কের সিঁড়িতে চেপে তিনদিনেই ৫০০ কোটি! মন্দ কী ? জিও জনতা।
‘What If’ ?
প্রশ্নটা থেকেই যায় । যদি ২০০২ সালে সুযোগটা অন্যরকম হতো? যদি Aditya Dhar ক্রিকেটেই থেকে যেতেন? তাহলে হয়তো ভারত একজন অলরাউন্ডার পেত। কিন্তু হারিয়ে ফেলতো একজন সফল চলচ্চিত্র নির্মাতাকে।
এই গল্পটি শুধুই Stuart Binny বনাম Aditya Dhar নয়। এটি দেখায়, একটি দরজা বন্ধ হলে – অন্য দরজা কখনও কখনও আরও বড়ভাবে খুলে যায়। Dhurandhar পার্ট টু তো প্রথমদিনেই ১০০ কোটি টাকার ব্যবসা দিয়ে শুরু করে দিয়েছে।