Narendra Modi: ওষুধ দোকানেও ” তোমাকে” চাই!
পিনাকেল নিউজ ডেস্ক:
সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল ব্যুরো নয়া নির্দেশিকায়, বাংলার প্রায় এক লাখের বেশি ওষুধ ( #medicine ) বিক্রি দোকানে লাগাতে হবে দেশের প্রধানমন্ত্রীর #নরেন্দ্রমোদি (#modi) জির পোস্টার/ ব্যানার! কেন? নির্দেশিকায় ব্যাখ্যা হল: ওষুধে জি এস টি (#GST)কমানো হয়েছে! আচ্ছা, #জিএসটি চালু করার পিছনে কারণ কি ছিল? দেশের অর্থনীতি মজবুত হবে। তখনও তো তাহলে দেশের প্রধানমন্ত্রীর ছবি থাকা উচিৎ ছিল।
জি এস টি নিয়ে যা “বোঝা ” দেশের মানুষ বুঝে গেছে। চাপের পড়ে এখন জিএসটির মাপ কমানো হচ্ছে। #ক্যান্সার ওষুধে আর জিএসটি লাগবে না। আগে কি তাহলে এই রোগ ছিল না? দেশের বিভিন্ন রাজ্যে #বিধানসভা ( #politics ) নির্বাচন ( #election) । তাই ভোট ধরতে এই খেলা? দেশবাসী গিনিপিগ! আর এই পদক্ষেপ তো, কেন্দ্রীয় সরকারের। দেশের প্রধানমন্ত্রীর ব্যানার – পোস্টার কেন? এই “পি এম” #প্রাইমমিনিস্টার ? নাকি ” প্রচার মিনিস্টার” !

মনে আছে যখন দেশে #covid19 ছড়িয়ে পড়ল? আতঙ্কিত দেশবাসী প্রাণের ভয়ে বুস্টার নেওয়া শুরু করলো। একটা নয় দু দুটো বুস্টার নিতে হলো। আরি প্রক্রিয়ার সারাক্ষণ দেখতে হল সার্টিফিকেট থেকে আরম্ভ করে সবকিছুতে দেশের প্রধানমন্ত্রী ছবি সহ নাম। দেশের মানুষের জন্য কাজ করার মন্ত্র নিয়ে নাকি তিনি দেশের প্রধানমন্ত্রী । তাহলে কেন এত নিজের নামের প্রতি লোভী তিনি? সারাক্ষণ নিজেকে প্রচারের মধ্যে রাখতে চান। ওষুধের জিএসটি কমছে, এটা যেরকম প্রচারের আলোয় ভাসছে তেমনি এবার সেই প্রচারের আলোয় নিজেকে আরও বেশি উদ্ভাসিত করতে চানা। এই, আমাদের দেশের প্রধানমন্ত্রী।